ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

৩০ ডিসেম্বর, ২০২৩ ১০:৪৭

নৌকার মাঝি হাবিবের বিজয় নিশ্চিত করতে কাজ করতে হবে

সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৮টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার গয়াসী গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গঙ্গাপুর নির্বাচন সেন্টার কমিটির সভাপতি মনোরঞ্জন চন্দ্র।

ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মুমিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মুজিবুর রহমান জকন।

বিশেষ অতিথির বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু মিয়া, সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সালাউদ্দিন পারভেজ।

বক্তব্য দেন সাবেক ছাত্রলীগ নেতা কৃপা দাস, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবদুর রহমান লিমন, সাবেক ইউপি সদস্য ইছন মিয়া, আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিন, আছকর আলী, যুবলীগ নেতা রুমন আহমদ, আওয়ামী লীগ নেতা সত্য কুমার বিশ্বাস, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি ইমন আহমদ। শুরুতে স্বাগত বক্তব্য দেন ইউপি সদস্য সুবল বিশ্বাস।

বক্তারা বলেন, নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তাই আগামী নির্বাচনে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে। সিলেট-৩ আসনে নৌকার মাঝি হাবিবুর রহমান হাবিবের বিজয় নিশ্চিত করতে আগামী ৭ জানুয়ারি নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। সকল ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যেতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত