Advertise
লাইভ আপডেট বুধবার থেকে উত্তর ইউক্রেনের শহর চেরনিহিভে রাশিয়ান বাহিনীর হাতে অন্তত ৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছেন চেরনিহিভের আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ চাউস।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
ইউক্রেনের রাজধানী কিয়েভে এক হামলায় যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফক্স নিউজের ফটোসাংবাদিকপিয়েরে জাকর্জেভস্কি নিহত হয়েছেন। একই ঘটনায় তার সহকর্মী ব্রিটিশ সাংবাদিক বেঞ্জামিন হল আহত হয়েছেন।
রুশ সেনাবাহিনীর আরও একজন শীর্ষ জেনারেলকে হত্যার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। নিহত ওই রুশ সেনা কর্মকর্তার নাম মেজর জেনারেল ওলেগ মিতিয়ায়েভ।
ইউক্রেনের রাজধানী কিয়েভের শহরতলী ইরপিনে পেশাগত দায়িত্ব পালনের সময় যুক্তরাষ্ট্রের পদকজয়ী চলচ্চিত্র পরিচালক এবং সাংবাদিক ব্রেন্ট রেন্যঁর মৃত্যু হয়েছে। এ সময় তার এক সহকর্মী আহত হয়েছেন।