১৩ মার্চ, ২০১৭ ১৬:০৬
সাতছড়ি জাতীয় উদ্যান ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত তেলিয়াপাড়া ভ্রমণে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভ্রমণ বিষয়ক সংগঠন ‘ট্যুরিস্ট ক্লাব সাস্ট’।
শনিবার (১৮ মার্চ) সকালে ক্যাম্পাস থেকে ভ্রমণের যাত্রা শুরু হবে। সোমবার সংগঠনটির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ এ তথ্য জানান।
তিনি জানান, শুধু ঘুরাঘুরি নয় এর সাথে সাথে আমাদের দেশের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্থানসমূহ সাধারণ শিক্ষার্থীসহ সবার মাঝে তুলে ধরাই আমাদের লক্ষ্য।
তিনি আরো জানান, সবাই এ ট্যুরে অংশগ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে ক্লাব মেম্বারদের ৪৫০, নন মেম্বারদের ৪৮০ এবং শাবিপ্রবির বাইরের অন্য শিক্ষার্থী অংশ নিতে চাইলে ৫০০টাকা রেজিস্ট্রেশন ফিস দিতে হবে। ১৬ মার্চ রেজিস্ট্রেশন শেষ হবে। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করতে হবে ০১৭৮৮৮৭৭১০৯ এবং ০১৭৪৩৫০৫৬৪২ এই নম্বরে।
উল্লেখ্য, ১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে অর্ধশতাধিক ট্যুর পরিচালনা করেছে সংগঠনটি।
আপনার মন্তব্য