সিলেটটুডে ওয়েব ডেস্ক

১৭ জুন, ২০১৬ ১৬:৩৬

এবার মশা তাড়াবে টেলিভিশন

ভারতে প্রথম মশা তাড়ানো টেলিভিশন বিক্রি করছে এলজি ইলেক্ট্রনিক্স। কোম্পানীর দাবী, তাদের তৈরিকৃত নতুন এই টেলিভিশনে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে এক ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়েছে যা মানুষ শুনতে পাবে না। কিন্তু এই তরঙ্গের কারণে মশা দৌঁড়ে পালাবে।

দ্য ইন্ডিয়ান আর্ম অফ সাউথ কোরিয়ার এলজি ইলেক্ট্রিনিক্স নতুন ফিচার সম্বলিত টেলিভিশন বিক্রয় করা শুরু করেছে। এই টেলিভিশন ম্যালেরিয়া, জিকা এবং ডেঙ্গু রোগ ছড়ানো মশাদের পালাতে বাধ্য করবে।

বৃহস্পতিবার এলজির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

টেলিভিশন বন্ধ থাকলেও মশা তাড়ানোর কাজ চলবে। অর্থাৎ টেলিভিশন বন্ধ থাকলেও এর তরঙ্গ মশাকে পালাতে বাধ্য করবে। বর্তমানে এলজি দুটি মডেলে এই টেলিভিশন বাজারজাত করছে। দুটি মডেলের দাম পড়বে ২৬ হাজার ৫শ এবং ৪৭ হাজার ৫শ রুপি।

জিকা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচার জন্যই এলজি এই অভিনব টেলিভিশন তৈরির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত