নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ, ২০১৭ ০০:০৮

আহত আবদুল্লাহ আবু সায়ীদ হাসপাতালে

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশন থেকে বের হয়ে রাস্তা পার হয়ে গাড়িতে উঠতে গিয়ে পায়ে আঘাত পান। তাঁর একান্ত সচিব আলমগীর শাহরিয়ার সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার পর অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে শমরিতা হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি।

পায়ে আঘাতপ্রাপ্ত আবদুল্লাহ আবু সায়ীদের সুস্থ হতে সময় লাগবে বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন আলমগীর শাহরিয়ার।

রোববার তাঁর পরিবারের সদস্যরা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ি অস্ত্রোপচারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত