১৯ মার্চ, ২০১৭ ১৬:৪১
ফাইল ছবি
বাংলাদেশের শততম টেস্টে শ্রীলংকার বিরুদ্ধে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১৯ মার্চ) বিকেলে জয়ের পরপরই প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য জানায়।
গত ৭ মার্চ শুরু হওয়া দুই টেস্টের এই সিরিজের নাম ‘জয় বাংলা কাপ'। প্রথম টেস্টটি হেরে গেলেও দ্বিতীয় টেস্টে দারুণ জয়ে সমতা এনে সিরিজ শেষ করেছে বাংলাদেশ।
আপনার মন্তব্য