সিলেটটুডে ডেস্ক

২৬ মার্চ, ২০১৭ ১৩:৪৯

সিলেটে বোমায় আহত র‍্যাব কর্মকর্তা আজাদকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে

সিলেটে শিববাড়িতে বোমা বিস্ফোরণে গুরুতর আহত র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে।

রোববার (২৬ মার্চ) দুপুরে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, "উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে পাঠানোর প্রক্রিয়া চলছে।"

গতকাল শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় শিববাড়িতে বোমা বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হন আবুল কালাম আজাদ। আহত অবস্থায় প্রথমে তাঁকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নেয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতে বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়।  বিস্ফোরণের পরপরই তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।

বোমা বিস্ফোরণের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন। এছাড়াও বোমার স্প্লিন্টারের আঘাতে আরও ৩০ জনের বেশি আহত হয়েছেন। তাদের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত