সিলেটটুডে ডেস্ক

৩০ জানুয়ারি, ২০১৮ ১৪:৩০

একুশে বইমেলার তথ্য এখন ওয়েবসাইটে

২০১৮ সালের অমর একুশে বইমেলার বিভিন্ন তথ্য পাওয়া যাবে নতুন এক ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বাংলা একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান।

তিনি জানান, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলা উদ্বোধনের সময় বইমেলার জন্য নতুন এই ওয়েবসাইট www.ba21bookfair.com উদ্বোধন করবেন। ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে বইমেলার যাবতীয় তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত