সিলেটটুডে ডেস্ক

২৯ আগস্ট, ২০১৮ ১৭:১১

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির আলোচনা সভা বৃহস্পতিবার

বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকাল ৪টায় নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় যথা সময়ে উপস্থিত থেকে আলোচনা সভাকে সফল করার জন্য মহানগর বিএনপি, ২৭টি ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক।

আপনার মন্তব্য

আলোচিত