সিলেটটুডে ডেস্ক

২৫ জুন, ২০২৪ ১৯:৫২

মৌলভীবাজারে বিশ্ব যোগ দিবস উদযাপন

মৌলভীবাজারের শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়েছে।

ভারতের সহকারী হাই কমিশন, সিলেট ও স্বামী বিবেকানন্দ যোগ শিক্ষালয়, মৌলভীবাজারের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে শনিবার (২২ জুন) যোগ অনুষ্ঠানের  আয়োজন করা হয়।

এতে ভারতের সহকারী হাই কমিশন, সিলেটের দ্বিতীয় সচিব (প্রেস, তথ্য, সাংস্কৃতিক, শিক্ষা ও বাণিজ্য) মানস কুমার মুস্তাফি,  স্বামী বিবেকানন্দ যোগ শিক্ষালয়ের  অধ্যক্ষ অ্যাডভোকেট ভূষণজিৎ চৌধুরী,  বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি সংসদের সভাপতি ড. মোহাম্মদ আবু তাহেরসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিগণ ও যোগ  উৎসাহীরা  যোগ অনুষ্ঠানে অংশ নেন।

আপনার মন্তব্য

আলোচিত