জগন্নাথপুর প্রতিনিধি

০৭ ডিসেম্বর, ২০১৭ ১৫:০১

বিজয় দিবস উপলক্ষে পীরেরগাঁও যুব সমাজের সভা অনুষ্ঠিত

সংস্কৃতির রাজধানী সুনামগঞ্জে কত লোক সংগীতশিল্পী জন্মগ্রহণ করেছেন। এছাড়া বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ জন্মগ্রহণ করে সুনামগঞ্জ বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরেছেন। তারই ধারাবাহিকতায় জগন্নাথপুরের অনেক গুণীজন জন্মগ্রহণ করে জগন্নাথপুর উপজেলাকে বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরেছেন বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ তৈয়ব মিয়া কামালী।

তিনি বুধবার (৬ ডিসেম্বর) সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বৃহত্তর পীরেরগাঁও যুব সমাজ কর্তৃক মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা নামক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো উল্লেখ করে আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা, সাংস্কৃতিক, রাস্তাঘাটসহ দেশের সবধরনের উন্নয়নে কাজ করছে। আগামীতে উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে উপস্থিত সকল স্রোতাদের প্রতি আহ্বান জানান।

তিনি মহান মুক্তিযুদ্ধের ঘোষক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আমাদের জগন্নাথপুর সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে সকল ঐক্যবদ্ধ ভাবে চলাচল করে যাচ্ছেন। আমাদের ঐতিহ্য রক্ষার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। তিনি সংস্কৃতিচর্চা করে সবাইকে সমাজ থেকে অপসংস্কৃতি রোধ করে বর্তমান সরকারের পক্ষ কাজ করার আহ্বান জানান।

স্থানীয় ইউপি সদস্য আজিদ আলীর সভাপতিত্বে ও স্থানীয় ওয়ার্ড যুবলীগ নেতা এসহানুল হক জয়নাল ও সামছুর রহমান মিন্টুর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ এমদাদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সাবেক সহ-সভাপতি সৈয়দ জিগর সাদ আলম।

এসময় সাবেক মেম্বার এনাম হোসেন আনা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক সুনু মিয়া কামালী, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি যুবলীগের আহ্বায়ক তোরন মিয়া, যুবলীগ নেতা আনোয়ার কোরেশী, আব্দুল মনাফ, দবির আহমদ রাজা, দুলা মিয়া কামালী, শফিকুল কামালী, হাসনু জিম্মাদার, সামু জিম্মাদার, ফরহাদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম -সম্পাদক লোকমান মিয়া তালুকদারসহ প্রায় কয়েক সহস্রাধিক সংস্কৃতিমনা লোকজন উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত