১৬ ডিসেম্বর, ২০১৭ ২০:৪০
মহান বিজয় দিবস উপলক্ষে অগ্রণী ব্যাংক সিলেটের উদ্যোগে নগরীর এয়ারপোর্ট রোডস্থ বনবিভাগের খেলার মাঠে শনিবার (১৬ ডিসেম্বর) প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে আম্বরখানা শাখার এজিএম মুর্শেদা আক্তারের সভাপতিত্বে ও কাজীর বাজার শাখার প্রিন্সিপাল অফিসার শেখ মোঃ মঈনুদ্দিন নুমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট পশ্চিম অঞ্চল প্রধান ও ডিজিএম মো. আজিজুল হক।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকে মহান বিজয় দিবস। এই মাস ঐতিহাসিক বিজয়ের মাস। ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে বিজয়ী হলে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছিল। তাই আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন। আমরা সবাই অগ্রণী ব্যাংকের একই পরিবারের সদস্য। অগ্রণী ব্যাংক আমাদের সবার এবং আমরা নিজেদেরকে অগ্রণী ব্যাংকের সদস্য হিসেবে গর্বিত মনে করি। তাই এ ব্যাংকের জন্য সবাইকে সবাইকে এক সাথে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট পূর্বাঞ্চল প্রধান ও ডিজিএম মো. আশেক এলাহী, সুনামগঞ্জ শাখার এজিএম আজিজুর রহমান।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক অফিসার্স সমিতির সভাপতি মো. ওলিউর রহমান, সিবিএ’র সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ, সিবিএ’র কার্যকরী সভাপতি মো. আব্দুল জলিল সহ অগ্রণী ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বক্তারা বলেন, অগ্রণী ব্যাংক সিলেটের ডিজিএম আজিজুর হক চৌধুরীর এই আয়োজনকে খুব সুন্দর উদ্যোগ বলে প্রশংসা করেন। মাঝে মধ্যে এইরকম আয়োজন করলে মন প্রফুল্ল থাকে। বক্তারা ডিজিএমকে আন্তরিক ধন্যবাদ জানান।
সিলেট রেড বুলস ও সিলেট ব্লু হুয়েল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এছাড়াও র্যাফেল ড্র, সেরা রেমিট্যান্স কর্মকর্তা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
আপনার মন্তব্য