১৭ ডিসেম্বর, ২০১৭ ০০:৪৭
৪৬তম মহান বিজয় দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৬ ডিসেম্বর ) সকালে বিদ্যালয়ের একাডেমিক ভবনে আলোচনা সভার সবার পাশাপাশি রচনা প্রতিযোগিতা, গান, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামালের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আল মেহেদী তালুকদারে পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মইনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হোসাইন মোঃ ছইল মিয়া, মঈন উদ্দিন, সহযোগী সদস্য শরীফ আহমদ।
এতে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমান জীবন, শিপন রৌদ্র পাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তেতলী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরান আহমদ, সাংগঠনিক সম্পাদক কারী ফয়সল আলম, ইঞ্জিনিয়ার সেলিম আহমদ, বিদ্যালয়ের শিক্ষক রহিমা আক্তার লিনা, ছামিয়া বেগম ও সুহেল আহমদ প্রমুখ। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আনজালা মাহাদী পুষ্প, রুকসানা পারভীন, খাদিজা বেগম, মাসুম আহমদ আকাশ, হালিমা বেগম, সিয়াম হোসেন খান তায়েফ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রবিউল আউয়াল শুভ।
আপনার মন্তব্য