সংবাদ বিজ্ঞপ্তি

১৭ ডিসেম্বর, ২০১৭ ০১:০৭

জুনেদ আহমদের মৃত্যুতে সিসিক মেয়রের শোক

মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জুনেদ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এক শোকবার্তায় শনিবার (১৬ ডিসেম্বর) সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এ্যাডভোকেট জুনেদ আহমদ মৌলভীবাজারের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করে গেছেন।

মেয়র বলেন, তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন সমাজ সেবক ও উন্নয়নে বিশ্বাসী একজন ত্যাগী নেতা। তার মৃত্যুতে জাতীয়তাবাদী দল বিএনপি’র অপূরণীয় ক্ষতি উল্লেখ করে সিসিক মেয়র তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার মন্তব্য

আলোচিত