২০ ডিসেম্বর, ২০১৭ ১৫:১৮
সিলেটের জৈন্তাপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব-৯।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সিলেট-তামাবিল সড়কের পাশ থেকে ১১৮ পিস ইয়াবাসহ তাকে আটক করে।
র্যাব-৯ সিলেটের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তি মো. সেলিম মিয়া (২৯) গোয়াইনঘাট উপজেলার নলজুরী গ্রামের মো. মালেক মিয়ার পুত্র।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর সিলেট ক্যাম্পের একটি দল জৈন্তাপুর-সিলেট সড়কের তামাবিল নামক স্থানে রাস্তার উপর থেকে ১১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃত আসামীকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
আপনার মন্তব্য