২০ ডিসেম্বর, ২০১৭ ১৬:৪৪
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে অসহায় মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সম্প্রতি নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারী ডিস্ট্রিক ৩২৮২ এর গভর্নর রোটারিয়ান প্রফেসর ড. মো. তৈয়ব চৌধুরী। তিনি বলেন, রোটারিয়ানরা মানবসেবায় কাজ করে যাচ্ছেন। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে নানা সময় অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন রোটারিয়ানরা।
রোটারি সিলেট ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান অধ্যাপক সাব্বির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. শামসুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জোনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান রোটারিয়ান পিপি জাকির আহমদ চৌধুরী, ডেপুটি গভর্নর রোটারিয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল, অ্যাসিস্ট্যান্ট গভর্নর পিপি রোটারিয়ান নজরুল ইসলাম, পিপি সিদ্দিকুর রহমান অ্যাডভোকেট, পিপি এম.এ. খালিক, পিপি সৈয়দ সুজাত আলী, পিপি আব্দুল মুকিত, আইপিপি শহিদুল ইসলাম অ্যাডভোকেট, রোটারিয়ান পিপি আবুল বশর, রোটারিয়ান পিপি আব্দুল আলী, রোটারিয়ান বিকাশ কান্তি দাশ, রোটারিয়ান আলমগীর কবির, রোটারিয়ান মনসুর আহমদ, রোটারিয়ান তাজুল ইসলাম হাসান, রোটারিয়ান আবুল হাসান, রোটারিয়ান স্বরাজ বন্ধু দাশ, রোটারিয়ান এম এ রহিম, রোটারিয়ান খোদেজা রহিম কলি প্রমুখ।
আপনার মন্তব্য