সংবাদ বিজ্ঞপ্তি

২২ ডিসেম্বর, ২০১৭ ০১:৪৫

মাদকাশক্তি নিরাময় কেন্দ্র এইম ইন লাইফ পরিদর্শনে এএসপি

‘গড়ব মাদকমুক্ত সমাজ, এই হল মোদের কাজ’ এই শ্লোগান নিয়ে প্রতিষ্ঠিত হয় মাদকাশক্তি নিরাময় কেন্দ্র এইম ইন লাইফ। আর এই শ্লোগান দিয়ে সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানাটি।

প্রতিষ্ঠানের সেবার মান দেখতে বৃহস্পতিবার বিকালে কদমতলী এইম ইন লাইফ পরিদর্শনে যান সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার ও সিলেট বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল।

এ সময় তারা প্রতিষ্টানের সার্বিক খোঁজ খবর নেন। তারা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ খিজির হোসেন এনুর সঙ্গে বৈঠক করে নানা বিষয়ে পরামর্শ দেন। তারা কিভাবে আসক্ত রোগীকে সুস্থ ও পুর্নবাসন করা যায় সেটি নিয়েও আলোচনা করেন। তারা প্রতিষ্ঠানের উন্নত চিকিৎসায় যেকোন সহযোগিতার জন্য তাদের পরার্ম নেওয়ারও আহবান জানান। পাশাপাশি উন্নত সেবা দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিতহ ছিলেন মাহমুদ হোসেন খান, অজয় ভট্টাচার্য, নিতাই চন্দ, শংকর ত্রিবেদী, জুবায়ের আহমদ, সাকের মাহমুদ, মোশারফ হোসেন প্রমূখ।  

আপনার মন্তব্য

আলোচিত