সিলেটটুডে ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০১৭ ১৬:১১

অর্থমন্ত্রীর সাথে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাথে সৌজন্য সাক্ষাত করে ফুলেল শুভেচ্ছা জানান।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে নগরীর ধোপাদিঘীরপাড়স্থ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, গৌতম চক্রবর্তী, সাইফুর রহমান খোকন, সুয়েব আহমদ, সিলেট জেলা পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মো. ইমাম উদ্দিন চৌধুরী।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার রফিকুর রহমান লজু, মুশফিক জায়গীরদার, জনি, সুহেল প্রমুখ।

এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আপনার মন্তব্য

আলোচিত