সিলেটটুডে ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০১৭ ১৭:৩৮

সিলেট সদর উপজেলার ৮ ইউনিয়নে অর্থমন্ত্রীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপির পক্ষ থেকে সিলেট সদর উপজেলার ৮টি ইউনিয়নে দরিদ্র মানুষের মধ্যে বিতরণের জন্যে প্রতিবছরের ন্যায় এবার ও শীতবস্ত্র প্রদান করা হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে হাফিজ কমপ্লেক্সে প্রতিটি ইউনিয়নের নেতৃবৃন্দের হাতে তুলে দেন অর্থমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, সহ-সভাপতি মাসুম আহমদ চৌধুরী, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, সহ-সাধারণ সম্পাদক ফারুক খান, আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, টুকের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম আলী, সাধারণ সম্পাদক মুজাহিদ আলী, মোগলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চুনু মিয়া, সাধারণ সম্পাদক আশিক মিয়া, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশ্রব আলী, সহ সাধারণ সম্পাদক মুহিত আলম শফিক মেম্বার, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, টুলটিকর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিরেশ দাস প্রমুখ।

সিলেট সদর উপজেলার ৮টি ইউনিয়নে দরিদ্র মানুষের মধ্যে বিতরণের জন্যে ইউনিয়ন নেতৃবৃন্দের হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি।

আপনার মন্তব্য

আলোচিত