২৫ মার্চ, ২০১৯ ১৪:০৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘আলোর পথ’ সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আগামী ২০১৯-২০ সালের জন্য জুনায়েদ আহমেদ ইমনকে সভাপতি ও জহিরুল ইসলাম রাজিবকে সম্পাদক করা করে ২০ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন বাছির মিয়া, উজ্জ্বল মিয়া, সহ সাধারণ সম্পাদক ইজাজুল ইসলাম সাকিব, সাংগঠনিক সম্পাদক নুরুল হক, সহ সাংগঠনিক মাইফ মিয়া, প্রচার সম্পাদক মোস্তাক মিয়া, সহ প্রচার সম্পাদক ফখরুল হক মাহি, কোষাধ্যক্ষ তারেক মিয়া, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ ক্রীড়া সম্পাদক ফরহাদ ইসলাম।
রোববার বিকালে শ্রীমঙ্গলের সিন্দরখাঁন ইউনিয়নের তেলিআব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
আপনার মন্তব্য