সিলেটটুডে ডেস্ক

০২ এপ্রিল, ২০১৯ ১৮:১৩

বঙ্গবন্ধুকে নিয়ে জেলা শিল্পকলা একাডেমির লেখা আহ্বান

২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমারে জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে দুটি বই প্রকাশ করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তার প্রেক্ষিতে সিলেট জেলার কবি, লেখক ও গীতিকারদের নিকট থেকে কবিতা, প্রবন্ধ ও গান আহ্বান করেছে জেলা শিল্পকলা একাডেমি, সিলেট।

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা নির্বাচিত ১০০টি নতুন গানের সুরারোপ ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা এবং তাঁর কীর্তি ও জীবনের বিভিন্ন দিক নিয়ে রচিত প্রবন্ধ নিয়ে ভিন্ন ভিন্ন দুটো সংকলন প্রকাশ করা হবে।

আগামী বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকাল ৫টার মধ্যে অত্র জেলার আগ্রহী সম্মানিত কবি, লেখক ও গীতিকারগণকে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতা, প্রবন্ধ ও গান চউঋ ফাইল আকারে ইমেইলে (ংযরষঢ়ধশধষধংুষযবঃ@মসধরষ.পড়স) অথবা পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি অফিসে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।

আপনার মন্তব্য

আলোচিত