০৩ এপ্রিল, ২০১৯ ১৭:৫৫
মাইক এন্ড সাউন্ড সিস্টেম মালিক কল্যাণ সমিতি সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক কুমার গণেশ পাল-এর মৃত্যুতে সংগঠনের সভাপতি শাহ ছদরুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কুদ্দুস আহমদ যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, কুমার গণেশ পাল সংগঠনের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। তাঁর অবদান এই সংগঠন যতোদিন থাকবে ততোদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
এছাড়া বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে তার মরদেহে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন মাইক এন্ড সাউন্ড সিস্টেম মালিক কল্যাণ সমিতি সিলেট জেলার সভাপতি শাহ ছদরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সুশান্ত কুমার শাহ বণিক বাপ্পি, সহসভাপতি জয়দ্বীপ রায়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কুদ্দুস আহমদ, সাংগঠনিক সম্পাদক নাজিকুল ইসলাম রানা, অর্থ সম্পাদক মহেশ ঘোষ, দপ্তর সম্পাদক মো. মানিক, প্রচার সম্পাদক বদরুল আলম।
বুধবার দুপুর ১টায় সংগঠনের কার্যালয়ে এক জরুরী সভায় দুইদিনের কর্মসূচি ঘোষণা করা হয়- বৃহস্পতিবার সিলেটে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবসার সাথে জড়িত সকল ব্যবসা প্রতিষ্ঠান দুপুর ১২টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বন্ধ রাখা হবে এবং আগামী শুক্রবার (৫ এপ্রিল) বিকাল ৪টায় আম্বরখাস্থ নবীবা কমপ্লেক্সে এক শোক সভা অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচিসমূহ সফল করতে সংগঠনের সকল সদস্য ও শুভানুধ্যায়ীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
আপনার মন্তব্য