০৭ এপ্রিল, ২০১৯ ২০:৪০
নগরের এল,পি গ্যাস, অক্সিজেন, দাহ্য পদার্থ ব্যবসায়ীদের সাথে সর্তকতার সাথে ব্যবসা পরিচালনা করার আহবান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী।
ব্যবসায়ীদের দৃষ্টি আকর্র্ষন করে সিসিকের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়ে বহু মানুষের জীবনহানী ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। মানুষের জীবন ও সম্পদকে রক্ষা করতে এল, পি গ্যাস, অক্সিজেন গ্যাস, দাহ্য পদার্থ বিক্রির ক্ষেত্রে সিটি কর্পোরেশন কর্তৃক ট্রেড লাইসেন্স গ্রহন বাধ্যতামূলক।
এছাড়া ফায়ার সার্ভিস ও বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স নিয়ে সরকারী বিধি-বিধান অনুসরণ পূর্বক নিরাপদ স্থানে সর্তকতার সাথে ব্যবসা পরিচালনার অনুরোধ জানানো হয়েছে। অন্যতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবে সিসিক।
আপনার মন্তব্য