২০ মে, ২০১৯ ১৬:২০
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ কমিটির উদ্যাগে যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মে) বাদ যোহর সিকৃবি কেন্দ্রীয় মসজিদে মসজিদ কমিটির সভাপতি প্রফেসর ড.মো. আবু বকর সিদ্দিকর সভাপতিত্বে এবং সিকৃবি কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. হারুন-অর-রশীদের পরিচালনায় যাকাত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন হযরত মাওলানা মুফতি মো. জমির উদ্দিন।
উল্লেখ্য, যাকাত মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ বিধিবিধান, ইসলামিক জীবনবিধানে যাকাতের গুরুত্ব অপরিসীম। সেমিনারে যাকাত যাদের উপর ফরজ হয়েছে তাদের কে যাকাত পালনের জন্য আহŸান করেন আলোচকবৃন্দ।
আপনার মন্তব্য