২১ অক্টোবর, ২০১৫ ২০:২০
আইসিসির এফটিপি অনুযায়ি ওয়েস্ট ইণ্ডিজের সঙ্গে কোন সিরিজ ছিল না, কিন্তু বিসিবির পরিকল্পনা ছিল নভেম্বরে ক্যারিয়ানদের সঙ্গে করে একটা ত্রি-দেশিয় টুর্নামেন্ট আয়োজনের। বিসিবি সরে আসছে সেখান থেকে, কারণ ওয়েস্ট ইণ্ডিজ আসছে না।
বিসিবির তথ্য অনুযায়ী, নভেম্বরে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইণ্ডিজকে নিয়ে একটি ত্রি-দেশীয় সিরিজ করার পরিকল্পনা রয়েছিল। তবে আইসিসি’র সভা থেকে ফেরত আসা বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন এমন পরিকল্পনার কথা নাকচ করে দিলেন।
বুধবার (২১ অক্টোবর) বেক্সিমকোয় নাজমুল হাসান পাপনের নিজস্ব কার্যালয়ে তিনি জানান, ত্রি-দেশীয় সিরিজ খেলতে ক্যারিবীয়রা আসছে না। তবে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে আসবে।
এর আগে গত মে মাসে ওয়েস্ট ইণ্ডিজ জানিয়েছিল নভেম্বর মাসে বাংলাদেশ সফরে আসতে চায়। তবে ওয়েস্ট ইণ্ডিজ ক্রিকেট বোর্ড শুধুমাত্র চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব দেওয়ায় সিরিজটি চূড়ান্ত করেনি বিসিবি।
বিসিবি চেয়েছিল দুইটি ওয়ানডে, দুইটি টি-টোয়েন্টি অথবা তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। তাতে সায় মেলেনি ওয়েস্ট ইণ্ডিজের।
আপনার মন্তব্য