ক্রীড়া প্রতিবেদক

২২ অক্টোবর, ২০১৫ ১২:৪৪

বিপিএল ‘প্লেয়ার বাই চয়েস’: কোন দলে কারা

বিপিএল প্লেয়ার বাই চয়েস সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান শুরু থেকেই  ছিল চরম অব্যবস্থাপনায় ভরপুর। লটারির নিয়ম সম্পর্কে আগে থেকে অবহিত না করার অনুষ্ঠান চলাকালীন অনেক ফ্রেঞ্চাইজির মালিক নিয়ম সম্পর্কে বার বার জিজ্ঞেস করতে থাকেন। আইকন ব্যতীত অন্য দেশি খেলোয়াড়দের দিয়ে শুরু হওয়া লটারি পদ্ধতিতে প্রথমেই খেলোয়াড় বাছাইয়ের সুযোগ পায় রংপুর রাইডার্স। তারা প্রথম খেলোয়াড় হিসেবে এ গ্রেডে থাকা জাতীয় দলের ওপেনার সৌম্য সরকারকে বেছে নেয়ার মধ্য দিয়েই শুরু হয় বাছাই প্রক্রিয়া।

এই বাছাই প্রক্রিয়ায় দেশি অনেক তারকা দল পাননি। টি-২০ স্পেশালিস্ট হিসেবে ঘরোয়া লীগে পরিচিত পাওয়া অলক কাপালী কোন দল পাননি, অথচ বেশ অনেকদিন ঘরোয়া লীগেও অনুপস্থিত থাকা নাদিফ চৌধুরি দল পেয়ছেন। দল পাননি উদিয়মান ব্যাটসম্যান তাসামুল হকও। তবে চট্টগ্রাম দলে নিয়েছে অনেকটাই বাতিলের খাতায় পড়ে যাওয়া নাফিস ইকবালকে। বিদেশি কয়েকজন ক্রিকেটারের নামও চমক দিয়েছে ক্রিকেট বিশ্লেষকদের। ইমাদ ওয়াসিম নামে এক অখ্যাত পাকিস্তানি বরিশাল বুলস। বোলিং একশন বদলে ধার হারানো পাক স্পিনার সাঈদ আজমলকে দলে নিয়েছে চট্টগ্রামের ফ্রেঞ্চাইজি।

খেলোয়াড় দলে টানার প্রক্রিয়ায় দেশি খেলোয়াড়দের বাইরে ৭ জন পাকিস্তানি, ৪ জন করে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড এবং ১ জন করে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার দলে নিয়েছে ফ্রেঞ্জাইজিগুলো। তবে বাছাই এর বাইরে নিজ থেকে যোগাযোগ করে বেশ কয়েকজন বিদেশি তারকাদের দলে ভিড়িয়েছে তারা। বিসিবি জানিয়েছে বাছাই এর বাইরে দলে নেয়া তারকাদের চুক্তিপত্র হাতে পাওয়ার পরই এদের অংশ্রগ্রহন নিশ্চিত হবে। 

রংপুর রাইডার্স-   সাকিব আল হাসান, সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিথুন, সচিত্রা সেনানায়েকে (শ্রীলংকা), সাকলাইন সজীব, মুক্তার আলী, মোহাম্মদ নবী(আফগানিস্তান), জহুরুল ইসলাম, আবু জায়েদ রাহি, ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), মুরাদ খান, রাসেল আল মামুন,

বাছাই এর বাইরে থেকে: ড্যারেন সামি, থিসিরা পেরেরা,


ঢাকা ডাইনামাইটস-  নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, মোশাররফ রুবেল, মোসাদ্দেক হোসেন সৈকত, সোহেল খান(পাকিস্তান), সৈকত আলী, শামসুর রহমান, ডেভিড মালান(ইংল্যান্ড), ফরহাদ রেজা, নাবিল সামাদ), শাহজিব হাসান(পাকিস্তান), আবুল হাসান রাজু, ইরফান শুক্কুর


বাছাই এর বাইরে থেকে: কুমার সাঙ্গাকারা

চিটাগাং ভাইকিংস- তামিম ইকবাল, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, জীবন মেন্ডিস(শ্রীলংকা), ইলিয়াস সানি,  নাঈম ইসলাম, সাঈদ আজমল (পাকিস্তান), এনামুল হক জুনিয়র, ইয়াসির আলী চৌধুরি, রবিন পিটারসেন (দক্ষিণ আফ্রিকা), শফিউল ইসলাম, আসিফ আহমেদ, নাফিস ইকবাল খান


বরিশাল বুলস-  মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আল-আমিন হোসেন, সোহাগ গাজী, সুকুগে প্রসন্ন (শ্রীলংকা), শাহরিয়ার নাফীস, তাইজুল ইসলাম, মোহাম্মদ সামি(পাকিস্তান), মেহদি মারুফ, নাদীফ চৌধুরী, ইমাদ ওয়াসিম (পাকিস্তান), রনি তালুকদার, মোহাম্মদ শরিফুল্লাহ, সাজেদুল ইসলাম

বাছাই এর বাইরে থেকে: ক্রিস গেইল

কুমিল্লা ভিক্টোরিয়নাস- মাশরাফি মুর্তজা, লিটন কুমার দাশ, ইমরুল কায়েস, শুভাগত হোম চৌধুরি, ড্যারেন স্টিভেন্স (ইংল্যান্ড), সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, নুয়ান কুলাসাকেরা (শ্রীলঙ্কা), আরিফুল হক, মাহমুদুল হাসান, আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), নাঈম ইসলাম জুনিয়র, আবু হায়দার রনি, লাহিরু থিরিমান্নে (শ্রীলঙ্কা), ধীমান ঘোষ


সিলেট সুপারস্টারস-  মুশফিকুর রহিম, রুবেল হোসেন, মুমিনুল হক সৌরভ, আব্দুর রাজ্জাক, ক্রিস জর্ডান (ইংল্যান্ড), নুরুল হাসান সোহান, মোহাম্মদ শহীদ, জোশয়া কব (ইংল্যান্ড), নাজমুল অপু, জুনায়েদ সিদ্দিকী, সোহেল তানভির (পাকিস্তান), নাজমুল হোসেন মিলন, আবু সায়েম চৌধুরী

বাছাই এর বাইরে থেকে:  শহীদ আফ্রিদি, রবি বোপারা, অজন্তা মেন্ডিস


আপনার মন্তব্য

আলোচিত