স্পোর্টস ডেস্ক

২২ অক্টোবর, ২০১৫ ১৮:১৬

চট্টগ্রাম ভাইকিংসে দুই জোড়া ভাই

বৃহস্পতিবার হোটেল রেডিসনে সম্পন্ন হয়েছে বিপিএলের ফ্রাঞ্চাইজিগুলোর পছন্দের খেলোয়াড়দের কেনা-বেচা। মোট ছয়টি দল এ আসরের প্রতিদ্বন্দ্বিতা করবে। এবারের আসরে চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধিত্ব করবে চট্টগ্রাম ভাইকিংস।

নামের প্রভাব দলেও রেখেছে চট্টগ্রামের এই ফ্রাঞ্চাইজি। চট্টগ্রাম ভাইকিংস এবার দলে ভিড়িয়েছে বেশ কজন দেশি-বিদেশি তারকাকে। এবারের আসরে আইকন হিসেবে থাকছেন চট্টগ্রামের ছেলে জাতীয় দলের ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবাল খান।

আজকের (বৃহস্পতিবার) নিলামে তারা কিনে নিয়েছে খান পরিবারের আরেক সন্তান তামিমের বড় ভাই জাতীয় দলের সাবেক ওপেনার নাফিজ ইকবাল খান।

এছাড়াও ভাইকিংসে যে আরো এক জোড়া ভাইয়ের সন্ধান পাওয়া গেছে। এবারের আসরে চট্টগ্রামের হয়ে ঝড় তুলবেন পাকিস্তানি আকমলরা। টি-২০ ক্রিকেটের আরেক বিজ্ঞাপন আকমল ভ্রাতৃদ্বয়। বড় ভাই কামরান ও মেঝো ভাই ওমর আকমলকেও দলে ভিড়িয়েছে চট্টগ্রাম ভাইকিংস ফ্রাঞ্জাইজি।

এখনও পর্যন্ত চট্টগ্রাম ভাইকিংসের হয়ে এ বিপিএলের তৃতীয় আসরে খেলা নিশ্চিত করা ক্রিকেটার হলেন-

তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, জিয়াউর রহমান, ইলিয়াস সানী, নাঈম ইসলাম, ইয়াসিন আলি, এনামুল হক জুনিয়র, মোহাম্মদ আমের(পাকিস্তান), কামরান আকমল (পাকিস্তান), ওমর আকমল (পাকিস্তান) , চামারা কাপুদেগারা (শ্রীলঙ্কা), এলটন চিগম্বুরা (জিম্বাবুয়ে), জীবন মেন্ডিজ (শ্রীলঙ্কা), সাঈদ আজমল (পাকিস্তান), রবিন পিটারসেন (দক্ষিণ আফ্রিকা)।

আপনার মন্তব্য

আলোচিত