০৪ ফেব্রুয়ারি , ২০১৮ ১১:৫১
চট্টগ্রাম টেস্টে ম্যাচ বাঁচাতে লড়ছে বাংলাদেশ। নির্দিষ্ট করে বললে লড়ছেন মমিনুল হক ও লিটন দাস।
প্রথম ইনিংসে ২০০ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ শেষ দিনের প্রথম সেশন কাটিয়েছে খরচ ছাড়াই; উইকেটে আছেন এই ব্যাটসম্যান। মমিনুল ও লিটন ব্যাট করছেন যথাক্রমে ৭০ ও ৪৭ রানে। বাংলাদেশ ৩ উইকেটে ১৮৭।
৮১ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর ৮৮ রানের জুটিছেন এই দুই ব্যাটসম্যান। তাদের কাছে বাংলাদেশের চাওয়া যতটা সম্ভব ব্যাট করে যাওয়া।
চতুর্থ দিনে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৭১৩ রান করে ইনিংস ঘোষণা করে। ২০০ রানের ঘাটতি নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেই বিপর্যয়। ৮১ রানে ৩ উইকেট হারিয়ে দিন শেষ করে বাংলাদেশ। তামিম ৪১ রানে ফেরেন। ইমরুল ও মুশফিক ফেরেন যথাক্রমে ১৯ ও ২ রানে। শ্রীলঙ্কার পক্ষে রঙ্গনা হেরাথ, লক্ষ্মণ সানদাকান ও দিলরুয়ান পেরেরা ১টি করে উইকেট নেন।
আপনার মন্তব্য