১৭ ফেব্রুয়ারি , ২০১৮ ১৭:৪১
সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় 'মাহা প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০১৭-২০১৮' এ অনির্বাণ ক্রীড়া চক্র ৭৪ রানে বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্রকে হারিয়ে বিজয়ী হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে অনির্বাণ ক্রীড়া চক্র টসে জিতে ৪৯.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে।
দলের পক্ষে তরিকুল ৫৮ ও রাজিন সালেহ ৪০ রান সংগ্রহ করেন। বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্রের পক্ষে বাহার ৩, সুমন, শহীদুল ও নাজমুল ২টি করে উইকেট লাভ করেন।
জবাবে বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র ৩১.১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে নাজমুল ২২ ও মুকুল ২২ রান সংগ্রহ করেন। অনির্বাণ ক্রীড়া চক্রের পক্ষে মাহবুব ৫ ও আজাদ ২ উইকেট লাভ করেন।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন অনির্বাণ ক্রীড়া চক্রের খেলোয়াড় মাহবুব। ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মুফতি আব্দুল খাবির।
আপনার মন্তব্য