স্পোর্টস ডেস্ক

১৬ মার্চ, ২০১৮ ০১:৩৮

আইসিসি'র ওয়ানডে স্বীকৃতি পেল নেপাল

দক্ষিণ এশিয়ার পঞ্চম দল হিসেবে আইসিসি'র ওয়ানডে স্বীকৃতি পেয়েছে নেপাল। ২০১৯ বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৬ উইকেটে হারিয়ে ওয়ানডে স্বীকৃতি অর্জন করে দেশটি। ইংল্যান্ডে অনুষ্ঠিত হয় বিশ্বকাপের এই কোয়ালিফায়ার ম্যাচ।

নেপালের এই জয়ের পাশাপাশি ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পেছনে বড় অবদান রয়েছে নেদারল্যান্ডসের। কোয়ালিফায়ারের অন্য ম্যাচে নেদারল্যান্ডস হংকংকে হারাতে পারলেই নেপাল ওয়ানডে স্বীকৃতি পাবে এমন পরিসংখ্যানের সামনে দাঁড়িয়ে ছিল। মিলে গেছে সেই পরিসংখ্যান। আগামী চার বছরের জন্য আইসিসি কাছ থেকে এই স্বীকৃতি পেয়েছে নেপাল।

পাপুয়া নিউগিনির বিপক্ষে নেপালের কোয়ালিফায়ার ম্যাচ জিতে ওয়ানডে স্বীকৃতি এনে দিতে বড় অবদান রেখেছেন দিপেন্দ্র সিং। তিনি ব্যাট হাতে অর্ধশতক করার পাশাপাশি বল হাতে ১৪ রানে নেন ৪ উইকেট।

প্রথমে ব্যাট করতে নেমে পাপুয়া নিউগিনি ২৭.৪ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায়। লক্ষ্য তাড়া করতে নেমে নেপাল ২৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।

আপনার মন্তব্য

আলোচিত