ক্রীড়া প্রতিবেদক

১৬ মার্চ, ২০১৮ ২১:২৩

১৬০ রান করলেই ফাইনাল

নিদাহাস ট্রফির আজকের লড়াইটা দুই দলের জন্যই বাঁচা-মরার। জিতলেই ফাইনাল। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে মাঠে নেমেছিল স্বাগতিক শ্রীলঙ্কা এবং বাংলাদেশ।

এমন অবস্থায় থেকে শুরু হওয়া ম্যাচে প্রথমে টসে জিতে শ্রীলংকাকে ব্যাটে পাঠায় বাংলাদেশ অধিনায়ক। এরপর শুরুতেই ৪১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলংকা। কিন্তু শুরুর চাপ দারুণভাবে সামলে শেষ পর্যন্ত বাংলাদেশের সামনে নির্ধারিত ২০ ওভারে ১৬০ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে স্বাগতিকরা। শ্রীলংকার হয়ে কুশল পেরেরা ৪১ বলে ৬০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। এছাড়া অধিনায়ক থিসারা পেরেরা খেলেন ৩৭ বলে ৫৮ রানের ঝকঝকে এক ইনিংস।

শুরুতে শ্রীলংকার ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। দলীয় ১৫ রানে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় ওভারে গুনাথিলাকাকে আউট করেন সাকিব। কিন্তু এরপরে আর বল হাতে নেননি বাংলাদেশ অধিনায়ক। এরপরে মোস্তাফিজ নিজের প্রথম ওভারে ফেরান কুশল মেন্ডিসকে। পরের ওভারে উপুল থারাঙ্গাকে রান আউটের পাশাপাশি শুন্য রানে ফেরার দাশুন থানাকাকে। তিনি দলীয় ৩২ রানে ফিরে যান। এরপর ৪১ রানে পঞ্চম উইকেটের পতন ঘটান মেহেদী মিরাজ।

এরপরই ঘুরে দাঁড়ায় শ্রীলংকা। শেষমেষ কুশল পেরেরা ও থিসারা পেরেরা ম্যাচের ১৯ ও ২০ তম ওভারে ফিরে গেলে বাংলাদেশের সামনে ১৬০  রানের লক্ষ্য দাঁড়ায়।

প্রথমে ফাইনালে যাওয়ার লড়াইয়ে এই ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ইনজুরি থেকে ফিরে টস করতে নামা বাংলাদেশ অধিনায়কের জন্য টস ভাগ্যটা ভালো বলতে হবে। কারণ কলম্বোতে প্রথমে টসে জিতেই ম্যাচ জিতেছে দল। ব্যতিক্রম ঘটেছে কেবল একটি ম্যাচে।

ইনজুরি থেকে দলীয় অধিনায়ক সাকিবের ফেরায় বাংলাদেশ দলে একটি পরিবর্তন করা হয়েছে। আগের দিন মাঠে নামা আবু হায়দার রনিকে দলের বাইরে রাখ হয়েছে তার জায়গায় দলে এসেছেন সাকিব।

তবে বাংলাদেশ এবং ভারতের বিপক্ষে পরপর দুই ম্যাচ হারা শ্রীলংকার দলে পরিবর্তন দুটি। তারা ইসুরু উদানা এবং আমিলা আপনসোকে দলে নিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত