০৭ এপ্রিল, ২০১৮ ১৭:৫৬
সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে 'মাহা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০১৭-২০১৮' এ স্টার্স ইউনাইটেড ক্লাব ১৩৪ রানে জালালাবাদ ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়েছে।
শনিবার (৭ এপ্রিল) স্টার্স ইউনাইটেড ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করে।
দলের পক্ষে শিবলু ৬২, শেহনাজ ৫৮ ও তানভির ৪২ রান সংগ্রহ করেন। জালালাবাদ ক্লাবের পক্ষে আদিল, সামি ও মতিউর ২টি করে উইকেট লাভ করেন।
জবাবে জালালাবাদ ক্লাব ৩০.৩ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে মুন্না সর্বোচ্চ ৫৪ রান সংগ্রহ করেন। স্টার্স ইউনাইটেড ক্লাবের পক্ষে আজাদ ও এলাহী ৪টি করে উইকেট লাভ করেন।
ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন স্টার্স ইউনাইটেড ক্লাবের খেলোয়াড় শিবলু (৬২ রান) ম্যান অব দ্যা ম্যাচ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট আম্পায়ার ইসমত আলী ও সেলিম আহমদ।
সিলেট জেলা স্টেডিয়ামে রোববার (৮ এপ্রিল) সকাল ৯টায় মুখোমুখি হবে শেখঘাট পাইওনিয়ার্স গ্রীণ ক্লাব ও ব্লু নবাগত ক্রীড়া সংস্থা।
আপনার মন্তব্য