স্পোর্টস ডেস্ক

০৮ এপ্রিল, ২০১৮ ০০:০১

লিভারপুল-এভারটনের ম্যাচ ড্র

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয়বারের মত ড্র হয়েছে লিভারপুল-এভারটনের ম্যাচ।

শনিবার স্থানীয় সময় দুপুরে এভারটনের মাঠে গোলশূন্য ড্র করে ফেরে ইয়ুর্গেন ক্লপের দল। ডিসেম্বরে লিভারপুলকে তাদেরই মাঠে ১-১ গোলে রুখে দিয়েছিল এভারটন।

কুঁচকির চোটের কারণে দলে ছিলেন না লিগের সর্বোচ্চ গোলদাতা মোহামেদ সালাহ। আরেক ফরোয়ার্ড রবের্তো ফিরমিনোকে বেঞ্চে রেখে একাদশ সাজান লিভারপুল কোচ।

আক্রমণভাগের দুই জনসহ নিয়মিত একাদশের পাঁচ জনকে বাইরে রেখে খেলতে নামা লিভারপুল ম্যাচের প্রথমার্ধে দুই-তৃতীয়াংশ সময় বল দখলে রেখে দুটি ভালো সুযোগ তৈরি করেছিল। কিন্তু সাফল্যের দেখা পায়নি। স্বাগতিকরাও একটি সুযোগ পেয়েছিল; তবে ফল একই।

৭৪তম মিনিটে সাদিও মানেকে বসিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনোকে নামান কোচ। তবে দলকে কাঙ্ক্ষিত গোল এনে দিতে পারেননি তিনিও।

৩৩ ম্যাচে ১৯ জয় ও ১০ ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আছে লিভারপুল।

আপনার মন্তব্য

আলোচিত