১২ এপ্রিল, ২০১৮ ১৭:১৫
সংযুক্ত আরব আমিরাতে ১৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপের ১৩তম আসর। এবার ছয় দলের টুর্নামেন্টের প্রথম পর্ব হবে দুই গ্রুপে ভাগ হয়ে। তাতে বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপে।
এশিয়ার পাঁচ টেস্ট খেলুড়ে দলের সঙ্গে বাছাই পেরিয়ে অংশ নিবে মহাদেশের সহযোগি এক দল। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দুই পূর্ণ সদস্য শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
এ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী হচ্ছে বাছাই পেরিয়ে আসা এক দল। ১৮ সেপ্টেম্ববর টুর্নামেন্টের প্রথম দিনই বাংলাদেশ নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। একই দিন অন্য ভেন্যুতে পাকিস্তানের প্রতিপক্ষ বাছাই পেরিয়ে আসা দল।
গ্রুপ পর্বে একে অন্যের বিপক্ষে খেলার পর দুই গ্রুপ থেকে সেরা চার দল উঠবে সুপার ফোরে। সুপার ফোরেও হবে একে অন্যের সঙ্গে লড়াই। তাতে সেরা দুই দল খেলবে ফাইনালে।
পূর্ণ সদস্য হওয়ায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান খেলছে সরাসরি। বাছাই পেরিয়ে সংযুক্ত আরব আমিরাত, হংকং, নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ওমানের মধ্যে এক দল পাবে মূল আসরের টিকেট।
এশিয়া কাপের সূচি
গ্রুপ পর্ব
১৮ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, পাকিস্তান বনাম কোয়ালিফায়ার।
১৯ সেপ্টেম্বর: ভারত বনাম কোয়ালিফায়ার।
২০ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা।
২১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান, ভারত বনাম পাকিস্তান।সুপার ফোর রাউন্ড
২৩ সেপ্টেম্বর: গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘বি’ রানার্স আপ।
২৪ সেপ্টেম্বর: গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘এ’ রানার্স আপ।
২৫ সেপ্টেম্বর: গ্রুপ ‘এ’ রানার্স আপ বনাম গ্রুপ ‘বি’ রানার্স আপ।
২৬ সেপ্টেম্বর: গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন।
২৭ সেপ্টেম্বর: গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘এ’ রানার্স আপ।
২৮ সেপ্টেম্বর: গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘বি’ রানার্স আপ।৩০ সেপ্টেম্বর: ফাইনাল।
আপনার মন্তব্য