স্পোর্টস ডেস্ক

১৪ এপ্রিল, ২০১৮ ১৩:০১

দ্রুতই সেরে উঠছেন নেইমার

ফেব্রুয়ারির শেষ দিকে পিএসজির হয়ে এক ম্যাচে চোট পেয়ে ছিটকে যান নেইমার। তার চোটের অবস্থা গুরুতর হওয়ায় এক সময় শঙ্কা ছিল বিশ্বকাপ নিয়েই। কিন্তু বিশ্বকাপের অনেক আগেই পুরো সেরে উঠছেন তিনি। সব ঠিক থাকলে সম্পূর্ন ফিট নেইমারকে দেখা যাবে রাশিয়ায়। তার আগে খেলতে পারেন পিএসজির হয়েও।

বিশ্বকাপ তো বটেই পিএসজি কোচ উনাই এমেরি আশা করছেন মৌসুমের শেষেই মিলবে তার দলের সুপারস্টারকে। ২০ মে কাঁর বিপক্ষে পিএসজি খেলবে মৌসুমের শেষ ম্যাচ। এই সময়ের মধ্যে নেইমারকে ক্লাব জার্সিতে দেখতে আশাবাদী পিএসজি কোচ। বিশ্বকাপের জন্য নিজের ফিটনেস প্রমাণই লক্ষ্য থাকবে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের।

এক সংবাদ সম্মেলনে শুক্রবার এমেরি জানালেন নেইমারের সবশেষ অবস্থা, ‘সবশেষ পরীক্ষার ওপর ভিত্তি করে জানা গেছে, নেইমার ট্রেনিংয়ে ফেরার একেবারে কাছে। তার স্বাস্থ্য পরীক্ষায় ভালো ফল এসেছে। যখন সে এখানে আসবে, আমি নিশ্চিত সে খেলতে চাইবে। মৌসুম শেষ হওয়ার আগে হয়তো সে আমাদের জন্য খেলার সময় পাবে।’ গোল ডটকম

আপনার মন্তব্য

আলোচিত