স্পোর্টস ডেস্ক

১৪ এপ্রিল, ২০১৮ ১৩:৪০

কমনওয়েলথ গেমসেও পহেলা বৈশাখের আমেজ

বাংলা নতুন বছরের ঠিক আগেই দেশকে সুখবর এনে দেওয়া শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি -শাকিল আহমেদরা অস্ট্রেলিয়ায় পহেলা বৈশাখের আনন্দে মেতেছেন। বিদেশ বিভুয়েই আনন্দে মাতে কমনওয়েলথ গেমস খেলতে যাওয়া বাংলাদেশের অন্য অ্যাথলেটরা।

কমনওয়েলথ গেমসে রূপা জিতে উৎসবের মধ্যমণি বাকি ও শাকিল। বাংলাদেশের পুরো শ্যুটার দলই বছরের প্রথম দিন গোল্ড কোস্টের কমনওয়েলথ ভিলেজ থেকে চলে গেলেন ব্রিসবেনে। সেখানে বসবাসকারী বাঙালিদের সাথে নববর্ষের উদযাপনে মাতলেন সবাই।

বছরের প্রথম দিনে শ্যুটারদের পেয়ে আনন্দে মেতেছেন প্রবাসীরাও। সংবর্ধনা দিয়েছেন রূপা জয়ী দুই কৃতি শ্যুটার বাকী ও শাকিলকে। সকলে মিলে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে বরণ করেছেন বঙ্গাব্দ ১৪২৫। প্রায় ৩ ঘণ্টা ব্রিসবেনে ছিলেন শ্যুটাররা। খেয়েছেন পান্তা-ইলিশ। উপভোগ করেছেন সাংস্কৃতিক অনুষ্ঠান।

১০ মিটার এয়ার রাইফেলে রূপা জিতেছেন বাকী। আর ৫০ মিটার পিস্তলে রূপা জিতেছেন শাকিল।

রোববার শেষ হচ্ছে কমনওয়েলথ গেমসের এবারের আসর। সোমবার দেশে ফেরার কথা বাংলাদেশ দলের।

আপনার মন্তব্য

আলোচিত