২৮ এপ্রিল, ২০১৮ ১৭:০৭
সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং দ্বিতীয়বারের মত 'মাহা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০১৭-২০১৮' এ ইসমাইল স্পোর্টিং ক্লাব ৬৯ রানে ব্লু নবাগত ক্রীড়া সংস্থাকে হারিয়ে বিজয়ী হয়েছে।
শনিবার (২৮ এপ্রিল) সকালে ইসমাইল স্পোর্টিং ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ৩৯.৩ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করে।
দলের পক্ষে মাসুম ১০৫, জামরুল ২৩ ও জাহেদ ২১ রান সংগ্রহ করেন। ব্লু নবাগত ক্রীড়া সংস্থার পক্ষে জাফরুল ৩, আল আমিন ও নাজমুল ২টি করে উইকেট লাভ করেন।
জবাবে ব্লু নবাগত ক্রীড়া সংস্থা ৪৯.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে। দলের পক্ষে কাসির ৩৮, হাসান ২৯ ও নাজমুল ১৯ রান সংগ্রহ করেন। ইসমাইল স্পোর্টিং ক্লাবের পক্ষে জাহেদ ৪, মাসুম ৩ ও মনির ২ উইকেট লাভ করেন।
ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন ইসমাইল স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় মাসুম। ম্যান অব দ্যা ম্যাচ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্রিকেট আম্পায়ার সাদিকুর রহমান সাকি ও আজিজ আহমদ।
সিলেট জেলা স্টেডিয়ামে রোববার (২৯ এপ্রিল) সকাল ৯টায় মুখোমুখি হবে শেখঘাট পাইওনিয়ার্স ক্লাব ও জালালাবাদ ক্লাব।
আপনার মন্তব্য