ক্রীড়া প্রতিবেদক

০৫ জুন, ২০১৮ ১৪:১১

সতীর্থদের ইফতার করাতে ইনজুরির ভান

মাঠে খেলা চলছে। পর্তুগালের বিপক্ষে প্রথম ম্যাচে ২-১ গোলে পিছিয়ে ছিল তিউনিসিয়া। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর ম্যাচের ৫৮তম মিনিটে ইনজুরির কবলে পড়েন তিউনিসিয়ার গোলরক্ষক মৌজ হাসান! এরই সুযোগে সতীর্থরা সাইড লাইনে গিয়ে খেজুর ও পানি পান করে নিলেন। সেই সাথে গোলরক্ষকও কিছু খেলেন। এমন চিত্র দেখা গেলো রাশিয়া বিশ্বকাপে সুযোগ পাওয়া তিউনিসিয়ার পর পর দুটি প্রস্তুতি ম্যাচে।

পানি পান ও খেজুর দিয়ে দ্রুত ইফতার সেরে উত্তর আফ্রিকার দেশটির খেলোয়াড়রা মাঠে নামেন। ছয় মিনিটের মাথায় ইউরোপীয় চ্যাম্পিয়নদের জালে বল ঢুকিয়ে খেলায় সমতা আনে তারা। পরের আধাঘণ্টা আর কোনও গোল না হওয়ায় খেলা ড্র হয় ২-২ গোলে।

শনিবার তুরস্কের বিরুদ্ধে খেলার ৪৯ মিনিটে আবারও মাঠে শুয়ে পড়েন গোলরক্ষক হাসেন। সঙ্গে সঙ্গেই দলের ফুটবলাররা ছুটে যান টাচ লাইনের দিকে। সেখানেও আগের ম্যাচের মতো ইফতার করেন। এই প্রীতিম্যাচটিও ২-২ গোলে ড্র হয়।

বিশ্বকাপের বাছাই পর্বে অপরাজিত তিউনিসিয়া ১২ বছরের মধ্যে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে এবার। ১৮ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নামবে দেশটি। তখন রমজান মাস শেষ যাবে।

সূত্র: আল জাজিরা।

আপনার মন্তব্য

আলোচিত