০৫ জুন, ২০১৮ ২০:৫৫
সিরিজের ফেরার লড়াইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। শেষ খবর পাওয়া পর্যন্ত লিটন দাসের উইকেট খুইয়ে বাংলাদেশের সংগ্রহ ৩ ওভার ৫ বলে ২৫ রান। মাঠে রয়েছে সাব্বির রহমান ৯ বলে ৭ রান ও তামিম ইকবাল ১৩ বলে ১৪ রান।
প্রথম টি-টোয়েন্টি ৪৫ রানে হেরে ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ দল। তাই সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে সাকিববাহিনীর।
বোলারদের নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে এই ম্যাচে পরিবর্তন যে আসবে সেটা অনুমেয় ছিল। টস জিতে সাকিব আল হাসান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় জানালেন দল থেকে বাদ পড়েছেন আবুল হাসান রাজু এবং আবু জায়েদ রাহী। তাদের পরিবর্তে দলে ফিরেছেন সৌম্য সরকার এবং আবু হায়দার রনি।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটসম্যান ও বোলারদের ব্যর্থতা ছিল চোখের পড়ার মতো। প্রথম দিকে ভালো বোলিং করলেও শেষ দিকে এসে বাজে বোলিংয়ে আফগানদের বড় রান করার সুযোগ দেন বাংলাদেশি বোলাররা। ব্যাটিংয়েও সেই ছাপ পরিলক্ষণীয় ছিল। তাই সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই মুশফিক-সাকিবদের সামনে।
আপনার মন্তব্য