০৯ জুন, ২০১৮ ১৭:০৭
বিশ্বকাপ পুনরুদ্ধার করতে পারলে প্রত্যেক খেলোয়াড়কে ৮ লাখ ২৫ হাজার ইউরো করে বোনাস পাবেন। এমনটি ঘোষণা দিয়েছে স্পেনের ফুটবল ফেডারেশন।
যেকোনো খেলোয়াড়দের কাছে বিশ্বকাপ জেতাটা এমনিতেই স্বপ্ন পূরণের মতো ব্যাপার। তার ওপরে বিশ্বকাপ জেতার পর যদি আকর্ষণীয় বোনাস পাওয়া যায়, তাহলে তো সোনায় সোহাগা!
স্পেন দলের ফুটবল ফেডারেশন এর মধ্যেই ঘোষণা দিয়েছে, এবার যদি ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেন শিরোপা পুনরুদ্ধার করতে পারে, তাহলে দলের প্রত্যেক খেলোয়াড় ৮ লাখ ২৫ হাজার ইউরো করে বোনাস পাবেন! বাংলাদেশি মূল্যমানে যা ৮ কোটি ২৩ লাখ টাকা।
২০১০ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ক্যাসিয়াস, পুয়োল, জাভি, ইনিয়েস্তারা পেয়েছিলেন ৬ লাখ ইউরো। এবার ডে হেয়া, পিকে, রামোস, অ্যাসেনসিওরা সে কাজটা করতে পারলেই তার থেকে ২ লাখ ইউরো বেশি বোনাস পাবেন।
গত বিশ্বকাপেও এ রকম বেশি বোনাসের ব্যবস্থা করেছিল স্পেন ফেডারেশন। তখন শোনা যায় বিশ্বকাপ রক্ষা করতে পারলে ৭ লাখ ২০ হাজার ইউরো করে বোনাস পাবে তাঁরা। যদিও সেই বোনাসটা আর পাওয়া হয়নি তাঁদের। প্রথম পর্বেই বাদ পড়তে হয় স্পেনকে।
এবার খেলোয়াড়দের স্পেনের ফেডারেশনের থেকে অর্ধেকেরও কম বোনাস দিচ্ছে জার্মানির ফেডারেশন, ৩ লাখ ৫০ হাজার ইউরো করে। আর হট ফেবারিট ব্রাজিল দলের ফেডারেশন ঘোষণা করেছে বিশ্বকাপ জিতলে ৮ লাখ ইউরো করে পাবেন নেইমার, কুতিনহো, মার্সেলোরা।
আপনার মন্তব্য