১৬ জুন, ২০১৮ ১৩:৪৫
আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে না পারলে লিওনেল মেসি কী আর জাতীয় দলের থাকবেন? এমন প্রশ্ন আছে অনেকের মনে; কিন্তু মেসিদের কোচ হোর্হে সাম্পাওলি মনে করেন না যে, এটা মেসির শেষ বিশ্বকাপ।
শুক্রবার মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাম্পাওলি বলেছেন, ‘মেসি এমন এক প্রতিভাবান খেলোয়াড় যে, আমি মনে করি না এটাই তার শেষ বিশ্বকাপ।’
মেসিদের কোচ বলেছেন, আর্জেন্টিনা এখন খুব ভালো অবস্থায় আছে। উদ্বোধনী ম্যাচের প্রতিপক্ষ আইসল্যান্ডকে সমীহ করেছেন এবং জয় দিয়ে বিশ্বকাপ শুরুর আত্মবিশ্বাসের কথাও বলেছেন, ‘আমার বিশ্বাস, আর্জেন্টিনা যে বিশ্বের অন্যতম সেরা দল খেলোয়াড়রা তা মাঠে প্রমাণ করতে পারবেন।’
কাপ জিততে না পারলে মেসি জাতীয় দল থেকে অবসরের যে আভাস দিয়েছিলেন, সে প্রসঙ্গে কোচ বলেন, ‘আমি বিশ্বাস করি রাশিয়া বিশ্বকাপের পরও মেসি জাতীয় দলে খেলে যাবেন। বিশ্বকাপে আমাদের ফল যাই হোক। মেসি এখন ভালো ফর্মে আছে। এই বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিতে মেসিকে দেখা যাবে না’- এটা বিশ্বাস করেন না আর্জেন্টাইন কোচ।
আপনার মন্তব্য