১৬ জুন, ২০১৮ ১৪:২৭
বিশ্বকাপের সপ্তম ম্যাচে শনিবার (১৬ জুন) রাতে মুখোমুখি হচ্ছে ডেনমার্ক ও পেরু। সারানস্কের মরদোভিয়া অ্যারেনায় রাত ১০টায় শুরু হবে দুই দলের দ্বৈরথ।
দিনের প্রথম খেলায় তারা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। এই গ্রুপেরই অন্য দুই সদস্য পেরু ও ডেনমার্কের প্রথম খেলাও এদিনই। শুরু থেকেই সেকেন্ড রাউন্ডের আশা ধরে রাখার জন্য এই ম্যাচে জয় খুবই গুরুত্বপূর্ণ দল দুটির জন্য।
ফিফা র্যাঙ্কিংয়ে পেরুর অবস্থান ১১ এবং ডেনমার্ক রয়েছে ১২তম অবস্থানে। তাই এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা আশা করাই যায়। তাছাড়া রাশিয়া বিশ্বকাপের এই আসর দুই দলের জন্যই একটু আলাদা। ১৯৮২ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলছে পেরু। ৩৬ বছরের অপেক্ষা। অবশ্য ডেনমার্কের অপেক্ষা এতদিনের নয়। তারা গত বিশ্বকাপে খেলেনি।
ভালো ফর্ম নিয়েই বিশ্বকাপে এসেছে পেরু। নিজেদের শেষ ছয়টি ম্যাচই জিতেছে দলটি। পাওলো গুরেরো, জেফারসন ফারফান ও এদিনসন ফ্লোরেসদের সমন্বয়ে নিয়ে লস ইনকাসদের আক্রমণভাগটি বেশ সমৃদ্ধ।
দারুণ ফর্মে আছে ডেনমার্কও। তারা বিশ্বকাপ বাছাইপর্বে প্রতিপক্ষের জালে দিয়েছে ২২ গোল। গোল খেয়েছে ১০টি। তাদের ২২ গোলের ১১টিই এসেছে অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেনের পা থেকে। তাদের গোলরক্ষক হিসেবে আছেন কিংবদন্তি পিটার স্মেইকেলের ছেলে ক্যাসপার স্মেইকেল।
আপনার মন্তব্য