স্পোর্টস ডেস্ক

১৭ জুন, ২০১৮ ১৭:৫৫

অ্যালকোহল হওয়ায় ম্যাচসেরার পুরস্কার ফিরিয়ে দিলেন মিসরের গোলরক্ষক

ধর্ম পরায়ণ দেশ হিসেবে বেশ নামডাক রয়েছে মিসরের। রমজান মাসে রোজা রেখেই প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচগুলো খেলেছিল তারা। সেই দলেরই এক সদস্যকে যদি পুরস্কারস্বরূপ দেয়া হয় মদের বোতল, তবে সেটা ফিরিয়ে দেওয়াই স্বাভাবিক!

এবারের রাশিয়া বিশ্বকাপের মিশরের প্রথম ম্যাচেই ঘটে এমনই একটি ঘটনা। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে ১-০ গোলে পরাজিত হয় মিসর। কিন্তু পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত গোলকিপিং করেন এল শেনাউই।

যার ফলে  ২৯ বছর বয়স্ক অনভিজ্ঞ এই গোলরক্ষককে ম্যাচসেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা দেয়া হয়। এবার বিশ্বকাপের ম্যাচসেরা পুরস্কার দেয়ার স্পন্সর বুডউইজার। প্রতি ম্যাচেই তারা ম্যাচসেরা খেলোয়াড়কে সুদৃশ্য একটি অ্যালকোহল বোতল দেয়।

কিন্তু এই বোতল গ্রহণ করলেন না এল শেনাউই। ম্যাচ শেষে বুডউইজারের একজন প্রতিনিধি তাকে এটি দিতে আসলে তিনি হাত দিয়ে বারণ করে দেন যে এটি গ্রহণ করবেন না।

ইউরোপিয়ান ফুটবল মুসলিম ফুটবলারদের এমন ধার্মিক দৃষ্টিভঙ্গির কারণে প্রায় অর্ধযুগ ধরে ম্যাচসেরার পুরস্কারে অ্যালকোহল দেয়া বন্ধ রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত