ক্রীড়া প্রতিবেদক

১৮ জুন, ২০১৮ ০২:৩৮

শুরুতেই হোঁচট খেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল হেক্সা মিশনে নেমে শুরুতেই হোঁচট খেলো বিশ্ব ফুটবল র‍্যাংকিংয়ে ছয় নম্বরে থাকা দল সুইজারল্যান্ডের কাছে।

খেলার ২০ মিনিটে ফিলিপে কৌতিনিয়োর গোলে ব্রাজিল এগিয়ে গেলেও লিড ধরে রাখতে পারেনি শেষ পর্যন্ত। দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটের মাথায় গোল হজম করে ড্র দিয়ে রাশিয়ার রোস্তভ অ্যারেনায় বিশ্বকাপ শুরু করে পাঁচবারের এ বিশ্ব চ্যাম্পিয়নরা।

তবে ম্যাচের ৬৯ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ব্রাজিল। ডি-বক্সের ভিতরে শূন্যের বল দারুণ দক্ষতায় বুক দিয়ে নিয়ন্ত্রণ করেন কুতিনহো। এরপর তার ডান পায়ের জোরালো শট ডানপাশের গোলপোস্টের পাশ দিয়ে চলে যায়

দ্বিতীয়ার্ধে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে উভয় দলের কোচ দলে পরিবর্তন আনেন। ৬০ ও ৬৭ মিনিটে কাসেমিরো ও পলিনহোকে তুলে নিয়ে ফারনান্দিনহো ও রেনাতো অগাস্তুকে নামান ব্রাজিল কোচ তিতে। অন্যদিকে সুইজারল্যান্ডের কোচ ভ্লাদিমির ম্লাদেন হলুদ কার্ড দেখা বেরাহিমিকে তুলে নিয়ে মাঠে নামান এমবোলোকে।

প্রথমার্ধের ২০তম মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে নেন ফিলিপে কুতিনহো। ডি-বক্সের বামদিকে বল পেয়ে ডান দিকে সামান্য এগিয়ে গিয়ে বক্সের বাইরে থেকেই জোরালো শট নেন তিনি। কুতিনহোর জোরালো শট গোলবারের ডানদিকের কোনাকুনি জালে ঠিকানা খুঁজে পায়। গোলরক্ষক ইয়ান সোমারের তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিলো না।

ম্যাচের এগারো মিনিটেই এগিয়ে যেতে পারতো ব্রাজিল যদি ৬ গজের বক্সের ভেতর থেকে পলিনহো সহজ সুযোগ নষ্ট না করতেন। সুইজারল্যান্ডের ডিফেন্সকে বোকা বানিয়ে বক্সের নেইমারের উদ্দেশে বল বাড়ান কুতিনহো। সেখান থেকে নেইমারের বাড়িয়ে দেওয়া বলে পলিনেহোর দুর্বল শট লক্ষ্যভ্রষ্ট হয়।

এর আগে ম্যাচের প্রথম আক্রমণ করে সুইজারল্যান্ড। জের্ডান শাকিরির ক্রস গোলবারের অনেক উপর দিয়ে তুলে দেন।

আপনার মন্তব্য

আলোচিত