স্পোর্টস ডেস্ক

১৮ জুন, ২০১৮ ২৩:১১

লুকাকুর জোড়া গোলে পানামাকে হারাল বেলজিয়াম

প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা পানামা বেলজিয়ামকে দারুণ চ্যালেঞ্জের মুখে ফেলেও ০-৩ গোলে হেরে গেছে। একাই দুই গোল করেন রোমেলু লুকাকু। অন্য গোলটি মের্টেন্সের।

যেকোনো প্রতিযোগিতায় বেলজিয়াম-পানামা এই প্রথম মুখোমুখি হল। বাছাইপর্বে অপরাজিত থেকে বিশ্বকাপ খেলতে আসে বেলজিয়াম। জার্মানির সমান ৪৩টি গোল করে দলটি। ১৩বার বিশ্বকাপ খেলছে তারা।

বেলজিয়াম প্রথমার্ধে প্রবল চাপ সৃষ্টি করেও গোল বের করতে পারেনি। এ সময়ে দলটি ৬২ শতাংশ সময় বল দখলে রাখে।

প্রথম ৪৫ মিনিটে পানামার ৩৬ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক জাইমে পেনেডো দলকে একাধিকবার রক্ষা করেন।

বেলজিয়াম সাফল্য পায় দ্বিতীয়ার্ধের শুরুতে। ৪৭তম মিনিটে ড্রিস মের্টেন্স বক্সের ভেতর থেকে উড়ন্ত বলে ভলি করে জালে খুঁজে নেন।

৬৯তম মিনিটে রোমেলু লুকাকু দ্বিতীয় গোল করেন। কেভিন ডি ব্রুইনের পাস থেকে উড়ন্ত হেড করে বল জালে জড়ান তিনি।

৭৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ করেন ওই লুকাকু। ক্রমেই অগোছালো হয়ে উঠতে থাকা পানামার রক্ষণ তখন এলোমেলো। মাঝমাঠ থেকে বেলজিয়ামের মিডফিল্ডার বল নিয়ে দেন হ্যাজার্ডকে। তিনি মাইনাস করেন লুকাকুকে। গোলরক্ষকে চোখে রোখে দারুণ এক টোকায় নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

গ্রুপ ‘জি’ থেকে এটি ছিল প্রথম ম্যাচ। রাতে গ্রুপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড এবং তিউনিসিয়া।

আপনার মন্তব্য

আলোচিত