স্পোর্টস ডেস্ক

১৯ জুন, ২০১৮ ২০:১৪

কলম্বিয়াকে হারিয়ে দারুণ সূচনা জাপানের

'এইচ' গ্রুপের প্রথম খেলায় কলম্বিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের মাধ্যমে বিশ্বকাপ মিশন শুরু করল জাপান। মঙ্গলবার রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়াকে ২-১ গোলে হারালো এশিয়ার ফুটবল পরাশক্তি জাপান।

বিশ্বকাপে জাপান এশিয়ার প্রথম দল হিসাবে দক্ষিণ আমেরিকার কোনো দলকে হারালো। সারানস্কে অনুষ্ঠিত ম্যাচটিতে জাপানের দুইটি গোলের মধ্যে একটি করেন শিনজি কাগওয়া। অপর গোলটি করেন ইউয়া ওসাকো। কলম্বিয়ার একমাত্র গোলটি করেন হুয়ান ফার্নান্দো কুইনটেরো।

দারুণ শাসরুদ্ধকর পরিস্থিতি ম্যাচের শুরুতেই। ৩ মিনিটে। হাত দিয়ে বল ঠেকিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন কলম্বিয়ার কার্লোস সানচেজ। সময় নষ্ট হয়। ৬ মিনিটে পেনাল্টি থেকে অভিজ্ঞ মিডফিল্ডার শিনজি কাগাওয়া ঠাণ্ডা মাথায় স্পট কিক থেকে গোল করে জাপানকে উৎসবে মাতালেন।

১০ জনের কলম্বিয়া লড়ে যায় এবং ৩৯ মিনিটে ফ্রি-কিক থেকে কুইনতেরো গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান। ১-১ এর সমতা নিয়ে শেষ প্রথমার্ধ। এবং ওসাকোর গোলে ৭৩ মিনিটে আবার জাপান এগিয়ে যায় এবং সেটি জয়ের গোল।

'এইচ' গ্রুপের অন্য খেলায় রাত ৯টায় মস্কোয় মুখোমুখি হবে সেনেগাল ও পোল্যান্ড।

আপনার মন্তব্য

আলোচিত