সিলেটটুডে ডেস্ক

১৩ অক্টোবর, ২০১৫ ১৪:২৩

সুনামগঞ্জে র‌্যাবের অভিযানে আটক ৩

সুনামগঞ্জে থেকে এসি ব্লাক হুইস্কি মদসহ ৩ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

আটককৃতরা হলেন সুনামগঞ্জের সদর উপজেলার জলিলপুর গ্রামের মজিবুর রহমানের স্ত্রী লুৎফা বেগম (২৭), আব্দুল লতিফের ছেলে আব্দুর বারিক (১৫) ও মো. লুল আবেদীনের ছেলে পাভেল আহমেদ (১৫)।

মঙ্গলবার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৯ এর সিলেট সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামের নেতৃত্বে সুনামগঞ্জে পৌরসভা এলাকায় অভিযান চালায়।

সোমবার দিবাগত রাতে এ অভিযানে পৌরসভার ১নং ওয়ার্ডের ধোপাখালী সইচ গেইটের দক্ষিণ পার্শ্বে জাহিদ এন্ড জাভেদ এন্টারপ্রাইজের সামন থেকে ৩ বোতল এসি ব্লাক হুইস্কি মদ উদ্ধার ও ৩ জনকে আটক করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত