সিলেটটুডে ডেস্ক

১৯ অক্টোবর, ২০১৫ ১৪:৫৩

শ্রীমঙ্গলে র‍্যাবের অভিযানে আটক ১

শ্রীমঙ্গলে র‍্যাবের অভিযানে গাঁজা সহ একজনকে আটক হয়েছে। 

র‍্যাব-৯ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি দল গতকাল ১৮ অক্টোবর রবিবার রাত সাড়ে ৮টায় একটি দল অভিযান পরিচালনা করে মৌলভীবাজার সদর থানাধীন শেরপুর (বাদেফতেহপুর সাকিনস্থ) পাকা রাস্তার পশ্চিম পাশে থেকে আলাল মিয়া এর চায়ের দোকানের ভিতর হইতে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানের সময় মোঃ আলাল মিয়া(২৪) নামক একজনকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক সিজার মূল্য ৫০হাজার টাকা।

উদ্ধারকৃত গাঁজা এবং গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত