গোয়াইনঘাট প্রতিনিধি

২৩ অক্টোবর, ২০১৫ ২০:২৫

নারী শিক্ষার উন্নয়নে সরকার বদ্ধপরিকর: ইমরান আহমদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সিলেট ৪-আসনের সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন, নারী শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। দেশ ও জাতির উন্নয়নে পুরুষের গুরুত্ব যেমন তেমনি রয়েছে নারীদেরও। দেশ পরিচালনায় নারীরা এগিয়ে রয়েছে। তাই নারী শিক্ষার উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি শুক্রবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে এক সাধারণ সভায় প্রধান অতিথি'র বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহউদ্দিন’র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি মোঃ ইব্রাহিম, গোয়াইনঘাট সরকারী কলেজ’র অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট থানার ওসি এম.এ হাই, উপজেলা আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ইউপি চেয়ারম্যান লুৎফুল হক খোকন, সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন, উপজেলা জাতীয় পাটির আহবায়ক লুৎফুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ, রোটারিয়ান গোলাম রব্বানী ফারুক, সমাজসেবী ডাঃ মুহিবুর রেজা বাবুল, আতাউর রহমান, আওয়ামীলীগ নেতা সুভাষ চন্দ্র পাল ছানা, মোঃ শাহবুদ্দিন ও নজরুল ইসলাম, স্বেচ্ছা-সেবকলীগ সভাপতি নজরুল ইসলাম, যুবলীগ নেতা মুজিবুর রহমান ও সুভাষ দাশ, ছাত্রলীগ নেতা ইনশাদ হোসেন রাজিব, আহমেদ সবুজ, জোবায়ের আহমদ, মুজিবুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সর্ব সম্মতিক্রমে ইমরান আহমদ এম.পিকে সভাপতি করে ১৫ সদস্য বিশিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়। এবং আগামী ১জানুয়ারী ২০১৬ইং থেকে ৬ষ্ঠ শ্রেনীতে ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হবে। ধারাবাহিক ভাবে শিক্ষক নিয়োগসহ যাবতীয় কার্যক্রম পর্যায়ক্রমে চলমান থাকবে বলে পরিচালনা কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে।

আপনার মন্তব্য

আলোচিত