সিলেটটুডে ডেস্ক

৩০ অক্টোবর, ২০২৬ ০৩:০৪

‘কফি খাবে কেউ?’ ফেসবুকে জয়া আহসানের কফির দাওয়াত

ছবি: সংগৃহীত

কফি খাওয়ার দাওয়াত দিয়েছেন দুই বাংলার অত্যন্ত জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেত্রী, মডেল ও প্রযোজক জয়া আহসান। তবে কফির বিল দিতে হবে নিজেকে। কফি খাওয়ার সময় জয়া আহসান শুধু আপনাকে সঙ্গ দেবে।

নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে (মেটা) এমনই একটি পোস্ট করেছে তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় নিজের ভেরিফাইড আইডিতে জয়া আহসান এই পোস্ট করেন।

পোস্টে তিনি লিখেন, ‌‘কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!’।

এই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন।

উল্লেখ্য, জয়া আহসান একমাত্র বাংলাদেশি অভিনয়শিল্পী যিনি ভারতের সম্মানজনক ফিল্ম ফেয়ার পুরস্কার (ইস্ট) ৩ বার জয় করেছেন। এছাড়া অভিনয়ে অনবদ্য অবদানের জন্য তিনি বাংলাদেশে ৫টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ৭টি মেরিল প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত